1 Answers
সব নামের শ্রেষ্ঠ নাম যীশু। ঈশ্বরপুত্র প্রভু যীশু এ পৃথিবীতে এসেছেন পিতার প্রতিশ্রুতি মানুষকে আদিপাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এবং তিনি নিজের জীবন দিয়ে পিতার ইচ্ছা পূরণ করেছেন। তিনিই মানুষের প্রতি ঈশ্বরের সীমাহীন ভালোবাসার কথা প্রকাশ করেছেন। যীশু নিজেও মানুষকে ভালোবেসেছেন, রোগ সারিয়েছেন, জীবনদান করেছেন এবং অপদূত তাড়িয়েছেন। ঈশ্বর পিতার পুত্র হয়ে তিনিও আমাদের ঈশ্বর, তাই সব নামের শ্রেষ্ঠ নাম যীশুখ্রিষ্ট।
মূলকথা: যীশু নামের মাহাত্ম।
5 views
Answered