1 Answers

আরবের বিভিন্ন এলাকার লোকজন বিভিন্ন উপভাষায় বা আঞ্চলিক ভাষায় পবিত্র কুরআন তিলাওয়াত করত। ফলে মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। হযরত উসমান (রা.) এ সমস্যার সমাধানকল্পে উম্মুল মু'মিনিন হযরত হাফসা (রা.)-এর নিকট সংরক্ষিত পবিত্র কুরআনের মূল কপি সংগ্রহ করেন। এরপর তিনি একটি কুরআন সংকলক কমিটি গঠন করে কুরআনের মূল কপির অনুরূপ আরও সাতটি প্রতিলিপি তৈরি করেন এবং তা মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। হযরত উসমান (রা.)-এর এ কর্মকান্ডের কারণে তাকে 'জামিউল কুরআন' বলা হয়।

7 views

Related Questions