1 Answers

অর্থ-সম্পদের জন্য দুর্ভাবনা থাকে না বলে মানুষ জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় থাকে। 

বাস্তবতার দিক থেকে সাধারণত যারা নিজেদের সুখী বলে দাবি করে, কবির মতে তারা প্রকৃত সুখী মানুষ নয়। কারণ তারা যেভাবে সুখী হওয়ার চেষ্টা করে তা যথার্থ উপায় নয়। বিত্ত-বৈভবের দুর্ভাবনায় প্রকৃত সুখ অর্জিত হয় না। তারা নির্ভাবনায় ঘুমাতে পারে না। তাই কবি বলেছেন, সাধারণ জীবনযাপনে যারা অল্পতেই সুখের সন্ধান করে তারাই প্রকৃত সুখী। তাই শত কষ্টের মধ্যেও তারা জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় রাতে ঘুমাতে পারে।

6 views

Related Questions