1 Answers

গ্রন্থকারের ব্যক্তিগত জীবন-দর্শন ও জীবনানুভূতি কোনো বাস্তব কাহিনি অবলম্বনে গদ্যে লিখিত হয়ে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হলে তাকে উপন্যাস বলে। 

সাহিত্যের শাখা-প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাস গদ্যে লিখিত হয়। উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। ঐ প্লট বা আখ্যানভাগ তৈরি হয়ে ওঠে গল্প ও তার ভিতরে উপস্থিত বিভিন্ন চরিত্রের সমন্বয়ে। তাই বলা যায় যে, লেখকের ব্যক্তিগত জীবনের দর্শন, চিন্তাচেতনা ও জীবনানুভূতি কোনো বাস্তব কাহিনি অবলম্বন করে উপন্যাস সৃষ্টি হয়।

4 views