1 Answers

সত্যবাদিতা একটি মহৎ গুণ। মানবজীবনে এর গুরুত্ব অপরিসীম। কথাবার্তা, কাজকর্ম ও আচার-আচরণে সত্যবাদিতা ও সততা অবলম্বন করলে মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে। সদাসর্বদা সত্য, সুন্দর ও সঠিক কথা বলা আল্লাহ তায়ালার নির্দেশ। আল্লাহ বলেন, "হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। (সূরা আল-আহযাব, ৩৭)। মহান আল্লাহতে বিশ্বাসী মুমিনদের একটি অন্যতম নিদর্শন হলো সত্যবাদীতা। জীবনের সর্বাবস্থায় তাঁরা সততা ও সত্যবাদিতার চর্চা করে থাকেন।

4 views

Related Questions