1 Answers
তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল- এটি মহানবি (স.)-এর বাণীর অংশ বিশেষ। এ হাদিসের মাধ্যমে মহানবি (স.) আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ তায়ালা দুনিয়াতে আমাদের পরীক্ষা করার জন্য নানা দায়িত্ব কর্তব্য দিয়েছেন। পরকালে তিনি আমাদের সকলকে কর্তব্য পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। সেদিন কর্তব্যপরায়ণ ব্যক্তিরা সহজেই মুক্তি লাভ করবে। তাদের জন্য রয়েছে সফলতা ও জান্নাত। অন্যদিকে যারা দুনিয়াতে কর্তব্যকাজে অবহেলা করেছে, ঠিকমতো দায়িত্ব পালন করেনি তারা বিপদগ্রস্ত হবে। তারা শাস্তি ভোগ করবে। তাদের জন্য রয়েছে চিরশাস্তির জাহান্নাম।
4 views
Answered