1 Answers

দেশে যুদ্ধাবস্থা, পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ এবং জোর করে স্কুল খোলা রাখার কারণে পরি বারের সিদ্ধান্ত অনুযায়ী জামী স্কুলে যাচ্ছে না। 

যুদ্ধের কারণে দেশের কিছুই স্বাভাবিকভাবে চলছে না। পাকিস্তানি স্বৈরাচারী সরকার যুদ্ধের মাঝেও স্কুল খোলা রাখার হুকুম জারি করে। দশম শ্রেণির ছাত্র জামী, তার মা লেখিকা, বাবা শরীফ, এবং বড় ভাই ঘুমী চারজনে বসে পরামর্শ করে। সিদ্ধান্ত নেয় যে, স্কুল খুললেও জামী স্কুলে যাবে না। কারণ দেশজুড়ে তখন অস্থির পরিবেশ, যুদ্ধ চলছে। দেশবাসীর ওপর হানাদার বাহিনী নির্মম অত্যাচার করছে। এই অবস্থায় কোনো ছাত্রের উচিত নয় বই-খাতা বগলে স্কুলে যাওয়া। 'মূলত এসব কারণে স্কুল খুললেও জামী স্কুলে যাচ্ছে না।

5 views

Related Questions