1 Answers

মানবজীবনে আত্মশুদ্ধি অত্যন্ত প্রয়োজন।

কারণ আত্মশুদ্ধিই মানুষকে বিকশিত করে, সফলতা দান করে। ইহজীবনে আত্মশুদ্ধিই মানুষকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করে।, এরূপ মানুষ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকে। ফলে সে সমাজে সকলের শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করে। যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে ব্যর্থ, সে দুর্ভাগা। সে কখনই সফলতা লাভ করতে পারে না। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় যে ব্যক্তি আত্মাকে পূত-পবিত্র রাখল সেই সফলকাম, আর সে ব্যক্তিই ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে।" (সূরা আশ্-শামস: ৯-১০)

6 views

Related Questions