1 Answers
ইসলাম মানবকল্যাণের ধর্ম। বৃক্ষরোপণের মাধ্যমে বিভিন্ন উপায়ে মানবকল্যাণ সাধিত হয়ে থাকে। যেমন- প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান সর্বাধিক। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মরুকরণ, নদীভাঙন ইত্যাদি প্রতিরোধে গাছের অবদান অনস্বীকার্য। তাছাড়া বৃক্ষ মানুষকে ছায়া, জ্বালানি, গৃহনির্মাণসামগ্রী, খাদ্য, পুষ্টি ও অতি প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এবং বিম্নাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণপূর্বক মানুষের জীবন রক্ষা করে। এছাড়া বৃক্ষ দ্বারা বিভিন্ন উপায়ে প্রাণিকুল উপকৃত হয়ে থাকে। এজন্য বৃক্ষরোপণ এক অন্যতম ইবাদত হিসেবে পরিগণিত।
4 views
Answered