1 Answers

ইসলামি পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইমানদারসুলভ বাক্য উচ্চারণ এবং লোক দেখানো অনুষ্ঠান সম্পন্ন করাকে নিফাক বলে। যে ব্যক্তি এরূপ আচরণ করে, তাকে বলে মুনাফিক। মহানবি (স.) মুনাফিকদের পরিচয় দিয়ে বলেছেন, "মুনাফিকের চিহ্ন তিনটি- ১. যখন কথা বলে, মিথ্যা বলে। ২. যখন ওয়াদা করে, তা ভঙ্গ করে। ৩. যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, তা খিয়ানত করে।" (বুখারি ও মুসলিম)

4 views