1 Answers
ইংরেজি 'Paradox' শব্দের বাংলা পরিভাষা হলো 'কূটাভাস' বা 'আপাত অসংগত মতবাদ'। বস্তুত কূটাভাস হলো এমন এক বক্তব্য যা আপাতদৃষ্টিতে স্ববিরোধী মনে হলেও এর ভিত্তিটা সম্ভবত দৃঢ় হয়। কাজেই কূটাভাস বিষয়টি আপাত অসংগত বা অসত্য মনে হলেও বাস্তব কার্যক্ষেত্রে এর কিছুটা সত্যতা বা উপযোগিতা উপলব্ধ হয়। আর এ দৃষ্টিকোণ থেকেই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সম্পর্কে যুক্তিবিদ মিলের বক্তব্য 'আরোহের আপাত অসংগত মতবাদ' বা 'আরোহের কূটাভাস' নামে পরিচিতি লাভ করে।
4 views
Answered