1 Answers
আমাদের দেশে স্কুল-কলেজের ভুল শিক্ষাপদ্ধতি কীভাবে ছাত্রদের শিক্ষার ব্যাপারে নিঃস্পৃহ করে তোলে এ প্রসঙ্গেই উক্তিটি করা হয়েছে।
দেহ ও আত্মার সমন্বয়ে মানবজীবন গড়ে ওঠে। মানুষের মৃত্যু তাই একই সঙ্গে দৈহিক ও আত্মিক। দৈহিক মৃত্যুটা সবার কাছে দৃষ্টিগোচর হয়। কিন্তু আত্মিক মৃত্যুর কথা কেউ ভাবেও না জানেও না, এদেশে ভুল শিক্ষাপদ্ধতির কারণে কত সরল ছেলের যে শিক্ষা সম্পর্কে ভীতি ও অনীহা জাগ্রত হয় এটির হিসাব কেউ রাখে না। শিক্ষার্থীর এই আত্মিক মৃত্যুর প্রসঙ্গেই প্রাবন্ধিক বলেছেন, 'দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না।'
11 views
Answered