1 Answers
ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি অপরটির ওপর গভীরভাবে নির্ভরশীল। এরা একটি অপরটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। ইমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত আর ইসলাম হলো বাহ্যিক আচার-আচরণ ও কার্যাবলির সাথে সম্পৃক্ত। ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও তাঁর সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে। আর তাতে ইসলাম ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয়।
4 views
Answered