1 Answers
সম্ভাবনার উদাহরণ-
গ্রীষ্মের শেষভাগে হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেলে আমরা বলি 'সম্ভবত দূরে কোথাও বৃষ্টি হচ্ছে।' এক্ষেত্রে সম্ভাব্যতার প্রকৃতি আমাদের অভিজ্ঞতাভিত্তিক আংশিক জ্ঞানের প্রকাশ ঘটায়।
আকস্মিকতার উদাহরণ-
আমি ট্রেনে করে কোথাও যাত্রা করলাম। ট্রেনে উঠে সিটে বসতেই দেখি আমার পাশের সিটে বহুদিন আগে নিখোঁজ হওয়া আমার এক আত্মীয়ের ছেলেটি বসে আছে। এখানে এভাবে হঠাৎ করে দেখতে পাওয়া হচ্ছে আকস্মিকতা। ঘটনাটি এজন্য আকস্মিক যে তাকে এভাবে পেয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পাই না।
5 views
Answered