1 Answers
নিচে ব্যাখ্যার দুটি সীমাবদ্ধতা তুলে ধরা হলো-
⇨ চেতনার মৌলিক অবস্থাকে ব্যাখ্যা করা যায় না। বর্ণ, গন্ধ, স্পর্শ, স্বাদ, আনন্দ, বেদনা ইত্যাদি মৌলিক সংবেদনগুলোর পরস্পরের মধ্যে কোনো সাদৃশ্য নেই। এগুলোর প্রত্যেকটি অনন্য। কাজেই এদের ব্যাখ্যাদান সম্ভব নয়।
⇨ মৌলিক বা পরম নিয়মসমূহ ব্যাখ্যা করা যায় না। পরম নিয়মসমূহ সবচেয়ে ব্যাপক বলে এগুলোকে আর কোনো উচ্চতর নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। আবার এ নিয়মগুলোকে অন্য কোনো নিয়মে রূপান্তরিত করাও সম্ভব নয়; যেমন: চিন্তার নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম প্রভৃতি।
5 views
Answered