1 Answers

যুক্তিবিদ জেভন্স প্রকল্পের উৎস হিসেবে সরল গণনামূলক আরোহের কথা উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন; গণনামূলক আরোহের একমাত্র বৈজ্ঞানিক মূল্য হচ্ছে, এই আরোহে প্রকল্পের ইঙ্গিত থাকে। কেননা দুটি ঘটনাকে সর্বদা অনিবার্যভাবে আগে-পরে ঘটতে দেখে আমরা এদের মধ্যে কার্যকারণ সম্বন্ধ রয়েছে বলে প্রকল্প গঠন করি। যেমন : আমরা দেখেছি যে, বন্যা উপদ্রুত এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেশি। এ থেকে আমরা প্রকল্প গঠন করি, বন্যার পানিতে ডায়রিয়ার জীবাণু বিদ্যমান। আর এভাবে মূলত সরল গণনামূলক আরোহের মাধ্যমে প্রকল্প গঠন করা হয়।

5 views

Related Questions