1 Answers
পার্ট বৃহদায়তন প্রতিষ্ঠানের কার্যাবলি মূল্যায়ন ও পরীক্ষণের একটি কৌশল। PERT = Program Evaluation and Review Technique. এ কৌশলকে Network analysis-ও বলা হয়। বৃহৎ প্রকল্পের কাজ সম্পাদনে এ ধরনের নিয়ন্ত্রণ কৌশল ব্যবহৃত হয়। বৃহৎ কার্যক্রমের ক্ষেত্রে প্রতিটি পর্যায়ভুক্ত এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র কার্য কীভাবে সংযুক্ত করলে সমগ্র কার্যক্রমটি দ্রুত সম্পাদন করা যায় তার বিশ্লেষণ PERT থেকে পাওয়া যায়। মূলত পার্ট হচ্ছে একটি বৃহৎ, জটিল এবং রুটিন বহির্ভূত প্রকল্পের একটি গ্রাফিক চিত্রের ধারাবাহিক এবং তালিকা তৈরির উপকরণ।
6 views
Answered