1 Answers

মিতব্যয়িতা অর্জন বলতে সবচেয়ে কম খরচ ও ব্যয়ে কার্যসম্পাদনকে বোঝায়।

অনেক সময় দেখা যায় মান নির্ধারণ, প্রকৃত কর্মফল মূল্যায়ন, বিচ্যুতি নিরূপণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণে অপ্রয়োজনীয় ব্যয় করা হয়। এরূপ ব্যয়ের ফলে কাজে জটিলতা বৃদ্ধির পাশাপাশি বিলম্বও ঘটে। তাই উত্তম নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যয় সংকোচনের বিষয়টি বিবেচনা করা হয়। অর্থাৎ নিয়ন্ত্রণের এমন কোনো পদ্ধতি ব্যবহার করা উচিত না যেখানে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ অধিক হতে পারে। অনেক সময় নিয়ন্ত্রণ ব্যবসায় ব্যয়সাপেক্ষ হলে জটিলতা বৃদ্ধি পায়। মূলত নিয়ন্ত্রণ কৌশলের মাধ্যমে মিতব্যয়িতা অর্জন সম্ভব হয়।

6 views