1 Answers
মানুষের পক্ষে যে কাজ করা কঠিন, বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য যেমন- ওয়েল্ডিং ঢালাই, ভারী মালামাল উঠানামা, যন্ত্রাংশ সংযোজন, গাড়ি রং করা ইত্যাদি ক্ষেত্রে রোবটিক্স প্রযুক্তি ব্যবহার করা হয়। মেডিকেল রোবটের ক্ষেত্রে দুর্ঘটনায় হারানো হাত-পা এখন কৃত্রিম হাত, বাহু, পা ইত্যাদি দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। বর্তমানে সার্জারিতেও রোবট ব্যবহার করা হয়। তাই বলা যায়, অনেক ক্ষেত্রে রোবটের ব্যবহার সুবিধাজনক।
4 views
Answered