1 Answers

কোনো বিষয় যখন কোনো কিছুর নির্দেশ বা আভাস দেয় তখন তাকে 'সংকেত' বলে। সংকেতকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- 

i. স্বাভাবিক সংকেত: এ ধরনের সংকেত দ্বারা নির্দেশিত বিষয়ের সাথে স্বাভাবিক ও অনিবার্য সম্পর্ক রয়েছে। যেমন- ধোঁয়া ও আগুনের মধ্যে স্বাভাবিক ও অনিবার্য সম্পর্ক রয়েছে। 

ii. কৃত্রিম সংকেত: আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য যেসব সংকেত আমরা সৃষ্টি করি। যেমন- লাল আলো গাড়ি থামানোর সংকেত হিসেবে ব্যবহার করা হয়।

4 views