1 Answers
কমিটি হলো কোনো বিশেষ ব্যক্তিবর্গের সমষ্টি যাদের ওপর কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে প্রশাসনিক দায়িত্ব বা কোনো কার্যভার অর্পিত হয়।
বর্তমানকালে যেকোনো ধরনের বড় প্রতিষ্ঠানে কমিটি একটি অতি পরিচিত নাম ও বহুল ব্যবহৃত বিষয়। অনেকে এটাকে সমালোচনা করলেও বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতেই এর প্রয়োজন ও উপযোগিতার বিষয়টি ধরা পড়ে। তথ্য ও ভাবের বিনিময়ের ক্ষেত্রেও কমিটি অত্যন্ত কার্যকর সহযোগিতা প্রদান করে। কমিটির সভায় সমবেত সদস্যগণ তাদের বিভাগীয় তথ্য, অবস্থা, সুবিধা-অসুবিধা তুলে ধরে তা অন্যের সঙ্গে আলোচনা-পর্যালোচনা করতে পারে। এতে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়। এছাড়া কমিটি প্রশিক্ষণ দানের একটি অন্যতম উপায় হিসেবে বর্তমানকালে বিবেচিত।
4 views
Answered