1 Answers
দীর্ঘ সময় ধরে একই পরিকল্পনার অধীনে প্রাতিষ্ঠানিক কার্যাবলি পরিচালনা' করা যায় বলে বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য স্থায়ী পরিকল্পনা উপযোগী।
যে পরিকল্পনা দীর্ঘ সময়ের জন্য প্রণয়ন করা হয়, তাকে স্থায়ী পরিকল্পনা বলা হয়। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো এরূপ পরিকল্পনা প্রণয়ন করে সেটি দীর্ঘদিন অনুসরণ করে। প্রতিষ্ঠানের কর্মীরা এ পরিকল্পনার সাথে আগে থেকে পরিচিত থাকে বলে পূর্বনির্ধারিত কাজ সহজে সম্পাদিত হয়। তাছাড়া বার বার প্রণয়ন করার ঝামেলা থাকে না বলে প্রণয়ন ও পরিচালনা খরচও কম হয়। অর্থাৎ বৃহদায়তন প্রতিষ্ঠান স্থায়ী পরিকল্পনার মাধ্যমে বেশ উপকৃত হয়।
7 views
Answered