1 Answers

উদ্দীপক অনুযায়ী বলা যায় যে, যুক্তিবাক্যের দুটি অংশ 'উদ্দেশ্য' ও 'বিধেয়' পদ। আর এই দুই পদের সংযুক্তির জন্য যে শব্দ বা চিহ্ন ব্যবহার করা হয় তা হলো সংযোজক। যেমন- রহিম হয় মেধাবী ছাত্র। এই যক্তিবাক্যে উদ্দেশ্য পদ হলো রহিম এবং বিধেয় পদ হলো মেধাবী ছাত্র এবং এর সংযোজক হলো 'হয়'। 'হয়' শব্দটি দিয়ে উদ্দেশ্য ও বিধেয় পদকে যুক্ত করছে, এটি উদ্দেশ্য ও বিধেয় পদকে একক সমগ্রতার মধ্যে সংযুক্ত করে। মূলত সংযোজক ব্যবহার করার পরই একটি বাক্য যুক্তিবাক্যে পরিণত হয়। অর্থাৎ সংযোজক হলো যুক্তিবাক্যের একটি অপরিহার্য অংশ। যেহেতু সংযোজক ব্যবহার করার পরই একটি বাক্য যুক্তিবাক্য হয় এবং এটি যুক্তিবাকের অপরিহার্য অংশ। সুতরাং বলা যায় যে, যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা গুরুত্বপূর্ণ যা উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে ঐক্য সাধন করে এবং যুক্তিবাক্য গঠনে ভূমিকা রাখে। 

5 views

Related Questions