1 Answers
দুটি পদের সম্পর্ক ভাষায় প্রকাশ করলে তার নাম হয় যুক্তিবাক্য। যেমন- 'বক হয় সাদা'। এখানে বক ও সাদা পদের মধ্যে একটি ভাষাগত সম্পর্ক আছে। এই সম্পর্ক স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক হতে পারে। অতএব আমরা বলতে পারি যে, একটি যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। যথা: (i) উদ্দেশ্য পদ, (ii) সংযোজক ও (iii) বিধেয় পদ। উদ্দেশ্য ও বিধেয় পদকে একটি সংযোজক দ্বারা সংযুক্ত করা হয়। বক হলো উদ্দেশ্য পদ, সাদা বিধেয় পদ ও হয় সংযোজক। যুক্তিবাক্যের রূপ হলো 'বক হয় সাদা'।
18 views
Answered