1 Answers
সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে।
বর্তমান তীব্র প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে ভালো করতে হলে ব্যবসায়ীদেরকে অবশ্যই সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালনের প্রয়োজন পড়ে। ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব, শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়িত্ব, বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব, সরকারের প্রতি দায়িত্ব, সগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব ও সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব প্রভৃতি হলো ব্যবসায়ে সামাজিক দায়িত্ব।
6 views
Answered