1 Answers

যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পিছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না; বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে।

ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এই মুনাফা প্রাপ্তির জন্যই ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করে। কিন্তু সামাজিক ব্যবসায় গড়ে তোলার পিছনে বিনিয়োগকারীদের উদ্দেশ্য থাকে একে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে সমাজের মানুষের কল্যাণসাধন করা। এ ব্যবসায়ে বিনিয়োগকারী শুধু তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পায়, কোনো মুনাফা পায় না। মুনাফার অর্থ দিয়ে যাবতীয় খরচ নির্বাহ করা হয়, যা ব্যবসায় সম্প্রসারণে পুনঃবিনিয়োেগ হিসেবে ধরা হয়। সুতরাং, মানসিক সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মালিক এ ধরনের ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করে।

5 views