1 Answers
অনলাইনে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করে সহজে ভোক্তার নিকট পৌছে দেওয়ার মাধ্যমে ব্যবসায় করা সম্ভব হয় বিধায় ই-বিজনেস জনপ্রিয় হচ্ছে।
সাধারণত ই-কমার্সের পদ্ধতিকেই ই-বিজনেসের মডেল হিসেবে গণ্য করা হয়। তবে এক্ষেত্রে ব্যবসায়ের সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট অন্যান্য বিভিন্ন পক্ষের সাথে লেনদেন, যোগাযোগ, ব্যবসায় সম্পর্ক স্থাপন ইত্যাদি ই-বিজনেসের আওতাভুক্ত। ই-বিজনেসের ফলে ব্যবসায়ীরা দ্রুত কাঁচামাল সংগ্রহ করতে এবং ভোক্তারা সরাসরি উৎপাদক ও সরবরাহকারীর সাথে যোগাযোগ করতে পারে। ই- বিজনেস হলো ওয়েবসাইটভিত্তিক সেবা। এটি অনলাইন মাধ্যম ব্যবহার করে অফিস ও দোকানবিহীন ব্যবসায়ের সুযোগ সৃষ্টি করে। তাই ই-বিজনেস জনপ্রিয় হচ্ছে।
4 views
Answered