1 Answers
স্ব-উদ্যোগে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাকেই আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থান প্রক্রিয়া মানুষকে আত্মনির্ভরশীল ও মর্যাদাবান করে তোলে। এ প্রক্রিয়ায় সে নিজেই নিজের কর্মের সংস্থান করে এবং পাশাপাশি অন্যের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করে দেয়। এ প্রক্রিয়া দেশের বেকার যুবসমাজকে স্বাবলম্বী ও স্ব-উদ্যোগী হতে উৎসাহিত ও অনুপ্রাণিত করে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় বিধায় অর্থনৈতিক উন্নয়নে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ।
5 views
Answered