1 Answers

রপ্তানি আয় বৃদ্ধি করে দেশের অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে সরকারি মালিকানায় যে আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাজ করছে তাকে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো পণ্যের বাজার বৃদ্ধি ও প্রচারের লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে এবং উৎপাদক ও রপ্তানিকারীদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে সহায়তা করে। বিদেশস্থ বাংলাদেশি দূতাবাসে রপ্তানি উন্নয়ন ব্যুরো বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র স্থাপন করে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রয় করে। এমনকি দেশের অভ্যন্তরে মেলার ব্যবস্থা করে জনগণকে দেশি পণ্য ক্রয়ে উদ্বন্দ্ব করে।

5 views

Related Questions