1 Answers
বিভিন্ন ভৌত, রাসায়নিক ও জৈবিক ক্রিয়ার ফলে খাদ্যদ্রব্য গ্রহণের অনুপযোগী হয়ে যাওয়াই হলো পচন। জীবাণুর প্রবেশ ও বংশবিস্তার এবং খাদ্যদ্রব্যে জলীয়কণার পরিমাণ, আলো, তাপমাত্রা, অক্সিজেনের ভারসাম্যহীনতা প্রভৃতি কারণে ফল পচে যায়। ফলের ভেতরে পানি থাকলে অণুজীব অভ্যন্তরীন রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে পচায়। আবার তাপমাত্রার বৃদ্ধিতে, অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া দ্রুত হয়ে ফল পচে। অধিক তাপ ও আঘাতে ক্ষতের সৃষ্টি হলে ইথিলিনের উৎপাদন বেড়ে ফলের পচনকে ত্বরান্বিত করে।
4 views
Answered