1 Answers

এ্যাজোলা একটি ফার্নজাতীয় ক্ষুদ্র জলজ উদ্ভিদ। এর পাতার গহ্বরে Anabaena নামক নীলাভ-সবুজ শেওলার একটি প্রজাতি বাস করে যা হেটেরোসিস্ট কোষের মাধ্যমে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন নিজেদের দেহে আবদ্ধ করতে পারে।

এ্যাজোলা উন্নতমানের জৈব সার যা শস্যের ফলন বৃদ্ধিতে নাইট্রোজেনের উৎস এবং ইউরিয়ার বিকল্প হিসেবে কাজ করে। এ্যাজোলার একটি পুরু স্তর প্রতি হেক্টর জমিতে ৩০-৪০ কেজি নাইট্রোজেন সরবরাহে সক্ষম। রোপা আমন ধানে এ্যাজোলা ব্যবহার করে ২০-২৫ ভাগ ফলন বাড়ানো যায়। পরপর ২/৩ বার এ্যাজোলা উৎপাদন করে জমিতে মেশাতে পারলে ইউরিয়া ছাড়াই ফসলের ভালো ফলন পাওয়া যায়।

4 views