1 Answers
রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে।
যেকোনো প্রতিষ্ঠানের সাফল্য এর সুষ্ঠু পরিচালনার ওপর নির্ভরশীল। তা ব্যবসায় প্রতিষ্ঠান হলে তার অবশ্যই কম-বেশি মুনাফা অর্জনের সামর্থ্য থাকা প্রয়োজন। রাষ্ট্রীয় ব্যবসায় যারা পরিচালনা করেন ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ন্যায় তাদের ব্যক্তিগত লাভের প্রশ্ন তেমন থাকে না। সবার মধ্যে 'সরকারি মাল দরিয়ামে ঢাল'- এরূপ মানসিকতা প্রায়শই এর উদ্দেশ্য অর্জনকে ব্যাহত করে।
4 views
Answered