1 Answers
যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণসংক্রান্ত নিয়ম-নীতি লেখা থাকে তাকে সমবায় সমিতির উপবিধি বলে।
সমবায় সমিতি তার উপবিধিতে বর্ণিত নিয়ম-নীতির বাইরে কোন কাজ সম্পাদন করতে পারে না। তাই এরূপ দলিল প্রণয়নকালে প্রস্তাবিত সমিতির উদ্যোক্তাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ এর ওপর ভিত্তি করে সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয়।
7 views
Answered