1 Answers

যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রণসংক্রান্ত নিয়ম-নীতি লেখা থাকে তাকে সমবায় সমিতির উপবিধি বলে।

উপবিধির ওপর ভিত্তি করে সমবায় গঠিত ও পরিচালিত হয় বিধায় একে সমবায় সমিতির গঠনতন্ত্রও বলা হয়। সমিতি নিবন্ধনকালে অন্যান্য দলিলের সাথে তিন কপি উপবিধি নিবন্ধকের কাছে জমা দিতে হয়। সমবায় সমিতি তার উপবিধিতে বর্ণিত নিয়ম-নীতির বাইরে কোনো কাজ সম্পাদন করতে পারে না।

4 views