1 Answers
সরকার অনুমোদিত বীজ উৎপাদন সংস্থা কর্তৃক চুক্তিবদ্ধ চাষিদের মাঠে ব্যাপকভাবে ভিত্তি বীজ থেকে প্রত্যায়িত বীজ উৎপন্ন করা হয়। বীজ উৎপাদনের সকল নিয়মকানুন মেনে ও বিশুদ্ধতা রক্ষা করে এ বীজ উৎপাদন করা হয়। অতঃপর বীজ প্রত্যয়ন সংস্থা কর্তৃক একাধিকবার মাঠ পরিদর্শন করা হয়। বীজ প্রক্রিয়াজাত কেন্দ্র থেকে বীজ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উৎকৃষ্ট বীজে প্রত্যয়নপত্র প্রদান করা হয়। পরবর্তীতে এ বীজ দেশব্যাপী চাষিদের ব্যবহারের জন্য সরবরাহ করা হয়। বর্তমানে বাংলাদেশে BADC-এর চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে প্রত্যায়িত বীজ উৎপন্ন করে বাজারজাত করা হচ্ছে।
5 views
Answered