1 Answers
শিল্প হলো উৎপাদনের বাহন। শিল্প পণ্যদ্রব্য ও সেবাকর্মের উৎপাদন ও রূপান্তর প্রক্রিয়ার সাথে জড়িত। শিল্প প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহারোপযোগী করে তোলার জন্য রূপগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করে। শিল্পের মাধ্যমে রূপগত পরিবর্তন ঘটে এবং নতুন পণ্য সৃষ্টি হয়। যেমন- তুলা থেকে কাপড় তৈরি। এক্ষেত্রে কাপড় হলো নতুন সৃষ্ট একটি পণ্য। তাই বলা যায়, শিল্প মানেই সৃষ্টি।
4 views
Answered