1 Answers

কৃষি তথ্য সরবরাহ ও কৃষিসেবার একটি অত্যন্ত কার্যকর কৌশল হলো কৃষক সভা ও উঠোন বৈঠক। কৃষক সভা গ্রামের হাট-বাজার কিংবা ইউনিয়ন পরিষদে আয়োজন করা হয়। অপরদিকে উঠোন বৈঠক আয়োজন করা হয় কোনো এক সদস্য কৃষকের বাড়ির উঠোনে। কৃষক সভা ও উঠোন বৈঠকের মূল উদ্দেশ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি।

এর মাধ্যমে কৃষকদের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান ও তথ্য নিয়ে মতবিনিময় হয়। মতবিনিময়ের ফলে কৃষকদের জ্ঞান এবং কাজের স্পৃহাও বাড়ে। এছাড়া হঠাৎ সমস্যা হলে তাৎক্ষণিক কৃষক সভার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। কৃষক সভা ও উঠোন বৈঠকের মাধ্যমে কৃষি তথ্য ও সেবা প্রদানের পাশাপাশি কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধ করা হয়।

6 views

Related Questions