1 Answers
বাঙালি জাতির মুক্তির জন্য অবিস্মরণীয় ভূমিকা রাখায় শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের কর্মকাণ্ড, আন্দোলন- সংগ্রাম নির্দেশিত হয়েছে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে। এই লক্ষ্য নিয়ে তিনি ১৯৪৮ ও ১৯৫২-র ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতিদান, আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান প্রভৃতি আন্দোলনে তার ভূমিকা ছিল অনন্য। তাই ১৯৬৯ সালে ঢাকায় রেসকোর্স ময়দানে এক বিশাল ছাত্র-জনতার সভায় শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধিত ভূষিত করা হয়।
4 views
Answered