1 Answers

বস্তুগত সংস্কৃতির পেছনে ক্রিয়াশীল চিন্তা-ভাবনা, জ্ঞান এবং কলাকৌশলকে অবস্তুগত সংস্কৃতি বলে। 

পরিভাষাগত দিক থেকে অবস্তুগত সংস্কৃতি বলতে মানুষের ধ্যান- ধারণা, চিন্তা-ভাবনা, চলন-বলন-কথন, রীতিনীতি, মূল্যবোধ, আবেগ-উচ্ছ্বাস ইত্যাদিকে বোঝায়। এছাড়া মানুষের বিমূর্ত সৃষ্টি যেমন- ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, আইন, নীতি, আদর্শ ইত্যাদিকেও অবস্তুগত সংস্কৃতি বলা হয়ে থাকে। কোনো দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি ব্যবস্থাবলিও অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত।

5 views

Related Questions