1 Answers
সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সর্বোচ্চ ও চূড়ান্ত আইনানুগ কর্তৃত্ব।
সার্বভৌমত্ব এমন এক অবিভাজ্য নিরঙ্কুশ কর্তৃত্ব যার দ্বারা অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং বহিঃশত্রুর হস্তক্ষেপ থেকে দেশকে রক্ষার চূড়ান্ত ক্ষমতা জন্ম নেয়। সার্বভৌমত্ব ছাড়া কোনো সংগঠনই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে পারে না। যেমন- ভারতের পশ্চিমবঙ্গের নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা এবং সরকার আছে; কিন্তু সার্বভৌমত্ব নেই বিধায় এটি রাষ্ট্র নয়। অন্যদিকে সার্বভৌমত্ব আছে বলেই বাংলাদেশ একটি রাষ্ট্র।
4 views
Answered