1 Answers
অর্থব্যবস্থার ওপর সাংস্কৃতিক উপাদানের প্রভাব অপরিসীম। কৃষি কাজের সূচনার মাধ্যমে সমাজে যখন স্থিতিশীলতার সৃষ্টি হয় তখন মানুষের মধ্যে অর্থনৈতিক সচ্ছলতার আগমন ঘটে। আবার যখন শিল্প সমাজের উত্তরণ ঘটে তখন ব্যক্তিগত মালিকানার প্রভাবে অর্থব্যবস্থার উন্নয়নে মানুষ তৎপর হয়ে ওঠে। এর মূল কারণ হিসেবে সাংস্কৃতিক উপাদানই সক্রিয়ভাবে সমাজকে প্রভাবিত করেছে। কারণ অর্থব্যবস্থার উন্নয়ন ও গতি-প্রকৃতিকে সাংস্কৃতিক উপাদানই নিয়ন্ত্রণ করে।
5 views
Answered