1 Answers

শ্রেণি সংগ্রাম তত্ত্বের মূল বক্তব্য হলো, একটি শ্রেণি উৎপাদন যন্ত্র তথা উৎপাদন উপায়ের মালিক এবং অন্য শ্রেণি উৎপাদন উপায়ের মালিকানা থেকে বঞ্চিত। শ্রেণি সংগ্রাম তত্ত্বের প্রধান বৈশিষ্ট্য হলো, প্রতিটি শ্রেণি নিজেদের ব্যক্তি হিসাবে চিন্তা না করে নিজ শ্রেণির সদস্য হিসাবে চিন্তা করে। এ সংগ্রামে পুঁজিপতিদের সংখ্যা ক্রমশ হ্রাস পাবে ও শ্রমজীবীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং শ্রেণিদ্বয়ের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাবে। পরিশেষে বিপ্লবের মাধ্যমে পুঁজিপতি শ্রেণি ধ্বংস হবে ও শ্রমজীবীদের একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে।

6 views

Related Questions