1 Answers
শরিয়তের সঠিক বিধান জেনে আমল করার জন্য মাযহাব অনুসরণ আবশ্যক। কুরআন ও হাদিসের আলোকে বিভিন্ন মাযহাব ইসলামি আইনের সঠিক ব্যাখ্যা তুলে ধরে। মাযহাব প্রণেতাগণের ব্যাখ্যায় রাসুল (স) এর ইন্তেকালের পরে সৃষ্ট নানা ধরনের সমস্যার সমাধান পাওয়া যায়। মাযহাব অনুসরণ না করলে এসব ক্ষেত্রে মানুষ ভুলভাবে আমল করে গুনাহগার হবে। তাই শরিয়ত সম্পর্কে জ্ঞানলাভ করে ইসলামি শরিয়ত অনুসরণের জন্য প্রতিটি মুসলমানের মাযহাব অনুসরণ আবশ্যক।
4 views
Answered