1 Answers

জনসংখ্যাতত্ত্ব, জনসংখ্যার কাঠামো, জনসংখ্যার বৃদ্ধি, জনসংখ্যার বণ্টন, এবং তার সামাজিক প্রভাব ইত্যাদি বিষয়ে পঠন-পাঠন ও গবেষণা করে সমাজবিজ্ঞানের যে শাখা, তাকে সামাজিক জনবিজ্ঞান (Social Demography) হিসেবে আখ্যায়িত করা হয়।

জনসংখ্যা বৃদ্ধির কারণ, সমাজের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, পৃথিবীর বিভিন্ন দেশ এবং একই দেশের বিভিন্ন অন্যলে জনসংখ্যার ঘনত্ব ও বণ্টন ব্যবস্থা সম্পর্কে সামাজিক জনবিজ্ঞান অনুসন্ধান চালায়। সমাজবিজ্ঞানের বিশেষ এ শাখাটি জনসংখ্যার স্থানান্তর গমন সম্পর্কেও গবেষণা করে।

10 views