1 Answers

ঋণের অশুভ পরিণতি সম্পর্কিত হাদিসটি দ্বারা রাসুল (স) আমাদেরকে ঋণ গ্রহণে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। ঋণ হলো এমন এক ধরনের দায়বদ্ধতা, যার জন্য নিজের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং দুশ্চিন্তাগ্রস্ত হতে হয়। একজন ঋণগ্রহীতা সমাজে স্বাধীনভাবে চলতে পারে না। কারণ সবসময় ঋণদাতার উপস্থিতি তার মনে উদ্বেগের সৃষ্টি করে। কখনও কখনও জনসমক্ষে তাকে ঋণের জন্য অপমানিত হতে হয়। এসব লাঞ্ছনা ঋণগ্রহীতাকে স্বস্তিতে থাকতে দেয় না। সে রাতে দুশ্চিন্তার শিকার হয় এবং তার সার্বিক অবস্থার উন্নতি বাধাগ্রস্ত হয়। এরূপ অবস্থা থেকে বাঁচার জন্যই রাসুল (স) ঋণ গ্রহণ থেকে সাবধান থাকার নির্দেশ দিয়েছেন।

5 views

Related Questions