1 Answers
আল্লাহ আদম (আ) কে সুপথের হেদায়েত প্রেরণের অঙ্গীকার করে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা পৃথিবীতে চলে গেলেও আমার সাথে যোগাযোগহীন হবে না। সেখানে তোমাদের চিন্তিত হওয়ার বা সন্ত্রস্ত হওয়ার অনেক ব্যাপার থাকবে। শয়তানও তার কুমন্ত্রণা নিয়ে অহরহ প্রতারণার জাল বিস্তার করবে। তার মধ্যে আমি তোমাদের জন্য সঠিক পথের নির্দেশনা পাঠাবো। যে ব্যক্তি সে নির্দেশের পূর্ণ আনুগত্য করবে তার কোনো ভয় থাকবে না।' এভাবে আল্লাহ আদম (আ) কে অঙ্গীকার ও আশ্বস্ত করেন।
4 views
Answered