1 Answers
আদম (আ) কে সৃষ্টির জন্য আল্লাহ তায়ালা হযরত আজরাইল (আ) এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করেন। এর সাথে মিশানো হলো মদিনার সে অংশের মাটি যেখানে রাসুলুল্লাহ (স) কে দাফন করা হবে। তারপর জান্নাতের ঝরনাধারায় এ মাটি দিয়ে মন্ড তৈরি করা হয়। সবশেষে আল্লাহ তায়ালা এ মাটি দিয়ে নিজ প্রতিনিধিত্বের যোগ্য সুন্দরতম আকৃতিতে আদম (আ) এর দেহ তৈরি করেন। এরপর আদম (আ) কে প্রয়োজনীয় পার্থিব জ্ঞান প্রদান করা হয়।
4 views
Answered