1 Answers
আলোচ্য আয়াত দ্বারা পবিত্র কুরআনের সংশয়হীনতার ঘোষণা দেওয়া হয়েছে। আয়াতটির অর্থ হলো- 'এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই।' এটি সুরা বাকারার ২নং আয়াত। এটি পবিত্র কুরআনের নির্ভুলতাকে নির্দেশ করে। আল কুরআন সন্দেহমুক্ত কিতাব। সন্দেহের উদ্রেক হতে পারে এমন কোনো বিষয়ই এতে নেই। মহাগ্রন্থ আল কুরআনের প্রথম ও প্রধান অলৌকিকতা হলো এ গ্রন্থ নিজেই নিজের সংশয়, সন্দেহ ও ত্রুটিহীনতার ঘোষণা দিয়েছে।
4 views
Answered