1 Answers
সৃষ্টির সেবায় মানুষের দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত ব্যাপক। মানুষ সৃষ্টি সেরা। তাই মানুষের সকল বিপদাপদে সাহায্যের জন্য মানুষেরই এগিয়ে আসতে হবে। কেউ ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, অভাবগ্রস্ত হলে তার সকল দুঃখ-বেদনা মোচনের জন্য যথাসাধ্য চেষ্টা করা মানুষের কর্তব্য। শুধু মানুষের খিদমত করলেই হবে না; পশুপাখি, কীটপতঙ্গ ইত্যাদি সৃষ্টির প্রতিও সেবার হাত বাড়াতে হবে। বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক নয়।
উদ্দীপকে উল্লেখিত কবির তার উক্তিটির মাধ্যমেও সব ধরনের সৃষ্টির প্রতি মানুষের অসীম দায়িত্ব ও কর্তব্যের কথাই ফুটে উঠেছে। শুধু প্রাণি নয় বরং পশুপাখির ন্যায় চেতন ও অচেতন পদার্থের প্রতিও সদয় ব্যবহার করা আমাদের কর্তব্য। বিনা কারণে গাছপালা কর্তন করা ইসলাম সমর্থন করে না। মহান আল্লাহ মানুষের ওপর যেমন করুণা করেছেন তেমনি সকল সৃষ্টি জগতের প্রতিও মানুষকে করুণা করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, 'তোমার প্রতি আল্লাহ যেরূপ ইহসান করেছেন তুমিও তদ্রুপ সৃষ্টির প্রতি ইহসান করো।' বস্তুত মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে প্রত্যেক সৃষ্টির প্রতি তাকে করুণা প্রদর্শন করতে হবে।