নাদিয়া মোসেই ইসলাম ধর্মের অনুসারী হয়েও কেন ইরানের প্রেসিডেন্ট হতে পারবে না? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
নাদিয়া মোসেই একজন মুসলিম নারী হওয়া সত্ত্বেও তিনি ইরানের মতো একটি ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না। কারণ তিনি একজন নারী। আর ইসলামি রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার অন্যতম শর্ত হলো পুরুষ হওয়া। শুধুমাত্র প্রেসিডেন্ট নয় বরং সরকার প্রধান, কাজী, প্রাদেশিক শাসনকর্তাসহ, অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নারী আসীন হতে পারবে না। কেননা আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে নির্দেশ দিয়েছেন-
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ
অর্থ: 'পুরুষরা নারীদের ওপর কর্তৃত্ব করবে' (সুরা নিসা-৩৪)। এছাড়াও ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহের ইমামও বটে। আর একজন নারী কখনও ইমাম হতে পারে না। রাসুল (স) খুলাফায়ে রাশেদিন সবাই পুরুষ ছিলেন। তারা নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করেছেন। যা একজন নারীর পক্ষে এত বড় দায়িত্বে আঞ্জাম দেওয়া অসম্ভব।